Lord Buddha Stupa, Sarnath
কাশী থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত সারনাথ, বৌদ্ধধর্মের তীর্থস্থান। বৌদ্ধধর্মের উন্মেষ এই সারনাথেই। সারনাথে সিদ্ধার্থ প্রথম মহাধর্মচক্র প্রবর্তন করেন। বার বার মুসলিম হানায় বিনষ্ট হয়ে হারিয়ে যায় সারনাথ। ১৭৯৪ খ্রিস্টাব্দে বারাণসীর রাজা চৈত সিংয়ের দেওয়ান জগত্ সিং হারিয়ে যাওয়া সারনাথ আবিষ্কার করেন। আর ১৮৩৪ থেকে ১৯০৫-এ স্যার আলেকজান্ডার কানিংহামের নেতৃত্বে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকদের খননে নবরূপে উদ্ভাসিত হয় সারনাথ। চীনা পরিব্রাজক ফা হিয়েন এবং হিউয়েন সাঙয়ের বিবরণী থেকে জানা যায়, খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত সারনাথ ছিল শিক্ষাদীক্ষার পীঠস্থান। ৬৫ মিটার উঁচু বিহার, ৩০টি মঠ এবং ১৫০০ হীনযান ভিক্ষুর বাস ছিল সারনাথে। বৌদ্ধ পরবর্তী যুগে এই অঞ্চলের নাম হয় সারনাথ। 'সারঙ্গ' অর্থাত্ মৃগ আর 'নাথ' অর্থাত্ প্রভু। কালে কালে লোকমুখে সারনাথ। 

Artist Avijit Sarkar
ohh!! great
ReplyDelete